”সুতরাং ঐ দিনের দীর্ঘ স্থায়ীত্বের কথা ভাবিয়া দেখ এবং ঐ দিন হিসাব নিকাশের জন্য অপেক্ষা করিতে যে কষ্ট হইবে উহার কথা চিন্তা কর, যাহাতে তুমি গুনাহ হইতে দুরে থাকিতে পার। এক হাদীসে আছে যে, ঐ দিনের দীর্ঘ স্থায়ীত্বেরকথা রাসূল (সাঃ)-এর কাছে জানিতে চাওয়া হইলে তিনি জবাব দিলেন, আল্লাহর শপথ করিয়া বলিতেছি যে- ঈমানদারের জন্য ঐ দিন অতি সল্প সময় বলিয়া মনে হইবে। মনে হইবে যে একটি ফরয নামায পড়িবার সময়। এমনকি ইহা অপেক্ষাও হাল্কা হইবে। সুতরাং ঈমানদারের তালিকাভুক্ত হওয়ার চেষ্টা কর। কেননা যতক্ষন পর্যন্ত জীবনের স্পন্দন অবশিষ্ট আছে এবং শ্বাস প্রশ্বাস চালু আছে ততক্ষন পর্যন্ত তোমার সমস্যা সমাধানে তোমার ক্ষমতা রহিয়াছে। ইহকালে এইসব ছোট দিনগুলিতে ঐ বড় দিনের জন্য কিছু না কিছু করিয়া লও। দেখিবে তখন তোমার এত অধিক উপকার হইবে যে তুমি ইহার খুশীতে বাগ বাগ হইয়া যাইবে। তুমি সারা জীবন বরং দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত প্রায় আট হাজার বৎসর ইবাদতের মাধ্যমেও যদি কিয়ামতের ময়দানের পঞ্চাশ হাজার বৎসর অপেক্ষা করিবার কষ্ট হইতে রেহাই পাও। তাহা হইলেও জানিয়া রাখ যে তুমি অতি সহজে এবং সস্তায় রেহাই পাইয়া গেলে।” (আখেরাত, পৃঃ ৪৮-৪৯)
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।