শেয়াল ও সিংহ

পশুদের রাজা সিংহ। যেমনি বিরাট তার চেহারা তেমনি তার গর্জন। তাকে দেখলে তো বটেই , দূর থেকে তার গর্জন শুনলেই বনের পশুরা ভিরমি খেতো, প্রায় আধমরা হয়ে যেতো।
এক শেয়াল এমন এক বনে বাস করতো যেখানে সিংহ ছিল না।
একদিন ক্ষিধের জ্বালায় অস্থির হয়ে শেয়াল ঘুরতে ঘুরতে এমন এক বনে এসে পড়লো,যে বনে পশুরাজ সিংহ বাস করতো। শেয়াল তখন খাবারের খোঁজে ঐ বনে ঘুরছিল। এমন সময় একটু দূরে সিংহ ডেকে উঠল। সেই ডাক শোনামাত্র শেয়াল ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লো। একটু পরে সিংহ যখন তার সামনে হাজির তখন শেয়াল তার ভয়ংকর চেহারা দেখে অঙ্গানই হয়ে গেল।
এরপর শেয়াল আর একদিন সেই বনে এসে আবার সিংহের দেখা পেল। এবার ভয় যে তার না করলো তা নয়, তবে আগের বারের মতো অঙ্গান আর হলো না। বরং কিছুক্ষন তার দিকে চেয়ে রইল-হ্যাঁ, বিরাট চেহারাই বটে, তবে আমারই মতো পশু ছাড়া আর কিছুই তো নয়। আমায় তে সেদিন খেয়ে ফেলেনি এই ভেবে শেয়াল তাকে দেখে আর পালালো না।
এর পরের বার বনে এসে সিংহের সঙ্গে যখন তার দেখা হলো-তখন তাকে দেখে ভয় যে তার একেবারেই করলো না তা নয়-তবু বাইরে ভয়ের কিছু না দেখিয়ে তার সামনে দিয়ে স্বচ্ছন্দে চলে গেল।
এরপর অবশেষে এমন একদিনও এলো, যখন সে সিংহকে দেখে তাকে কিছুমাত্র ভয় না পেয়ে তার সামনে গিয়ে বললো কি গো বন্ধু ভালো আছো তো?
উপদেশ : দূর থেকে অনেক কিছু ভাবা উচিত নয়

আরো পড়ুন  অনুশাসক জাতক

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!