রহস্য জনক একটি বকরী

হযরত সা’দ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমরা চারশ মানুষ রাসূল পাক (সাঃ) এর সাথে ভ্রমণ করছিলাম। আমরা এক পানিশুন্য এলাকায় পৌছলে সকলে দুর্ভাবনায় আতংকিত হয়ে পড়লাম। রাসূলুল্লাহ (সাঃ) কে বিষয়টি জানানোর পর কোথা হতে হঠাৎ একটি ছোট শিংওয়ালা বকরী এসে রাসূলুল্লাহ (সাঃ) এর সামনে দুধ দোহন করার জন্য দাঁড়িয়ে গেল।

তিনি তার দুধ দোহন করে নিজেও পান করলেন এবং আমাদেরকেও পান করালেন। অতঃপর হযরত রাফে’কে বললেন, এ বকরীটিকে সারা রাত আটকিয়ে রাখবে কিন্তু আমি বুঝতে পারছি না যে, তুমি তাকে আটকিয়ে রাখতে পারবে কিনা।

হযরত রাফে বকরীটিকে বেঁধে ঘুমিয়ে পড়লেন। জেগে উঠে দেখলেন, বকরীটি উধাও। ঘটনা শুনে রাসূলে পাক (সাঃ) বললেন, যে আল্লাহ্‌ তাকে এখানে এনেছিলেন, তিনিই তাকে নিয়ে গেছেন। (বায়হাকী)

আরো পড়ুন  চর্মচক্ষে কবর আজাব দেখা

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!