রক্তাক্ত কাটা মাথা

ঘটনাটি ঘটে ২ বছর আগে বন্ধুর মামার
সাথে। মামার নাম সৌখিন। তো মামা ছিল
ব্যাচেলর এবং তিনদিন হয়েছিল কুমিল্লার
একটা নতুন বাসাভাড়া নেয়।
একরাতে আনুমানিক ৮টার দিকে মামার
কাছে এক লোক
আসে এবং লোকটা বলে যে সে মামার গ্রামের
বাড়ি থেকে আসছে।
লোকটা মামাকে একটা চিঠি দেয়
এবং চিঠিটা ছিল তার গ্রামের এক
শিক্ষকের।চিঠিতে¬ লেখা “বাবা সৌখিন
গ্রাম থেকে একজন লোকপাঠালাম
তাকে একরাত
থাকতে দিও”তাইমামা লোকটাকে থাকতে দিল
এরপর লোকটার সাথে একসাথে ভাত খেল।
একসময় ভাত খাওয়া শেষ হলো।এরপর লোকটার
সাথে মামা আলাপ করতে লাগল ।আলাপের এক
পর্যায়ে লোকটা বলে ‘আমাকে একটা ছবি তুলে
কারন লোকটা মামার
ঘরে একটা ক্যামেরা দেখতে পেয়েছিল।
তো মামা লোকটার একটা ছবি তুলে।হঠাত্
ক্যারেন্ট চলে গেল এবং এমন সময়
লোকটা বলে ওঠে আপনি ভূত দেখেছেন কখনও??
মামা বলল না ।তখন লোকটা হেসে বলল
আরে আমিই তো ভূত ।লোকটার কথা শুনে মামাও
হেসে উঠল।আলাপ করতে করতে রাতপ্রায়
১টা বেজে গেল ।মামা লোকটার থাকার
ব্যবস্থা করে দেয় ।লোকটার রুম আর মামার
রুম পাশাপাশি ।রাত যখন প্রায় ৩টা তখন
কে যেন মামার ঘরের দরজায় ঠক ঠক
করে শব্দ করল ।
মামা দরজা খুলে দেখে লোকটার রুম
থেকে মামার রুম পর্যন্ত রক্ত ।মামা লোকটার
রুমের দরজা ঠোকা দিতেই দরজাটা খুলে যায়
।মামা দেখে যে সেই লোকটার
কাটা মাথা দরজার সামনে এবং লোকটার
বডি বিছানায় ছটফট করছে ।মামার তখনও
বিশ্বাস হয়নি যে এইটা একটা ভৌতিক
ব্যাপার ।মামা সত্যি ভেবেছিল
যে লোকটাকে কেউ মার্ডার করছে ।
মামা ভয়ে চিত্কার
দিয়ে দরজা খুলে বাইরে যেতে চায় কিন্তু
খেয়াল করে যে দরজা বাহির থেকে বন্ধ ।
ঠিক তখনই
মামা দেখেযে কাটা মাথাটা টেবিলের উপর
।এইটা দেখেই মামা সেন্সলেস হয়ে যায় ।
এরপরের ঘটনাগুলো–
১/মামা সকালে উঠে রুমে কোন লাশ এবং সেই
চিঠিটা পায়না কিন্তু
দেয়ালে লেখা দেখতে পায় ‘দ্রুত
বাসাটা ছাড়’
২/রাতে লোকটা যেসব খাবার খেয়েছিল তার
সবই মামা টেবিলে দেখে চমকে ওঠে ।
৩/মামা বাইরে এসে সবাইকে বলে যে গত
রাতে ক্যারেন্ট ছিলনা বলে আমার খুব
সমস্যা হয়ছে ।তখন সবাই
বলে গতরাতে তো ক্যারেন্ট ঠিকই ছিল ।
৪/
মামা ঘটনাটা বাড়িওয়ালাকে বললে তিনি বল
যে চার বছর আগে দুইজনকেবাসাটা ভাড়াদেয়
।কিন্তু একরাতে একজন আরেকজনকে জবাই
করে পালিয়ে যায় ।এরপর থেকে সেই
রুমটাতে হরর ঘটনা ঘটতে থাকে।
৫/এরপর মামা স্টুডিও তে সেই ছবিটাওয়াস
করতে দেয় এবং ওয়াস করার পর
দেখে যে ছবিটাতে লোকটাকে দেখা যাচ্ছেনা
শুধুমাত্র একটা সাদা ছায়ার মত কি যেন
দেখা যাচ্ছে ।
৬/সবচেয়ে মজার বিষয় হচ্ছে তখনই আবার
একটা লোক এসে মামাকেআগের মত
একটা চিঠি দেয় এবং চিঠিতেসেই
মাস্টারের এবং চিঠিতে একই লেখা।
লোকটা বলে আমি গতকাল রওনা দেই
এবং তোমার বাসার
ঠিকানাটা হারিয়ে ফেলি ।অনেক
কষ্টে তোমার বাসাটা খুজে পাই।।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!