মূর্তির পেট থেকে নবীর আবির্ভাবের সংবাদ

ইবনে সাইদ ও আবূ নোয়াইম সাইদ ইবনে আমর (রাঃ) উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন, একবার আমার পিতা এক মূর্তির নামে একটি বকরী জবাই করেন। ঐ সময় হঠাৎ ঐ মুর্তির পেট থেকে কয়েকটি কবিতা শোনা গেল। কবিতা গুলোর অর্থ নিম্মরূপঃ

বড় আশ্চর্যের ব্যাপার হল যে, আব্দুল মুত্তালিবের বংশে এমন এক নবী জন্মগ্রহন করেছেন যিনি ব্যভিচার ও মূর্তির নামে ভোগ দান ইত্যাদিকে হারাম ঘোষণা করেছেন। তার আগমনের পর আকাশকে সংরক্ষিত করে রাখা হয়েছে। এখন আমরা সেখানে গেলে অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করে আমাদেরকে তাড়িয়ে দেয়া হয়।

হযরত সাইদ (রাঃ) বলেন, আমার পিতা ঐ ঘটনার পর মক্কায় গমন করলেন। কিন্তু কেউ তাকে পয়গম্বরের পরিচয় বা তার সন্ধান দিল না। অবশেষে হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর সাথে সাক্ষাত হলে তিনি বললেন, আব্দুল মুত্তালিবের আওলাদের মধ্যে এখানে আল্লাহ পাক স্বীয় পয়গম্বর প্রেরণ করেছেন। তুমি তার উপর ঈমান আনয়ন কর।

আরো পড়ুন  একদিন এক কৃষকের গাধা গভীর কুয়ায়পড়ে গেলো।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!