ঢাকার একটি ফ্ল্যাট বাসার ঘটনা। ঐ বাসার একটি ফ্ল্যাটের ছেলের সাথে অন্য ফ্ল্যাটের একটি মেয়ের রিলেশন ছিল।বিষয়টি তাদের পরিবার জেনে যায়। ছেলের সাথে মেয়ের দেখা সাক্ষাত্ বন্ধ হয়ে যায়। মোবাইলে তাদের কথা হতো।একরাতে তারা সিদ্ধান্ত নিলো রাতে যখন পরিবারের সবাই ঘুমিয়ে পড়বে, তখন তারা ছাদে গিয়ে একজন আরেকজনের সাথে দেখা করবে। মেসেজের মাধ্যমে মেয়েটা সময় জানিয়ে দেবে। নির্ধারিত দিনে সন্ধ্যাবেলা মেয়েটা ছেলেকে মেদিয়ে বলে যে ,” বাসায় একটু সমস্যা হয়েছে। আজ দেখা করতে পারবো না। অন্যদিন দেখা করবো।”সময় যেতে লাগলো। হঠাত্ রাত ৯টার পর মেয়েটা আবার ছেলেকে মেসেজ দিয়ে বলে ,”ঝামেলা মিটে গেছে। ১ টার দিকে ছাদে চলে এসো।”ঠিক আছে , ছেলে তো মহাখুশী !! ছেলের বাসার সবাই ১১ টার দিকে ঘুমাতে চলে গেল। ছেলে আরেকটু অপেক্ষা করে রাত ১২:৩০ এছাদে চলে এলো ,যাতে মেয়েটাকে চমকে দিতে পারে ! রাতের আকাশে হালকা চাঁদের আভা ছিলো। মেঘলা একটা ভাব আকাশজুড়ে। ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যায়। ছেলেটা অপেক্ষা করতে লাগলো। ঘড়ির কাঁটা ১টা পার হলো। মেয়ে যে আসেনা !! ছাদে একটা বিশাল বড়ট্যাঙ্কি ছিলো সিমেন্টের। হঠাত্ ট্যাঙ্কির পিছনের খোলা জায়গাতে একটা খসখস শব্দ ! ছেলেটার কানখাড়া হয়ে গেলো ! কেওখানে ?! মেয়েটা কি তবে ছেলের আগেই এসে বসে ছিলো এতক্ষণ?! দেখা দরকার। ছেলেটা উঠে ট্যাঙ্কির পিছনের দিকে যেতে লাগলো। খসখস শব্দটা আবার শোনা গেল ! ছাদের ফ্লোরে জুতার ঘষা খেলে যেমন শব্দ হয় , ঠিক তেমনটি। যেন কেউ দ্রুতপায়ে ট্যাঙ্কির পেছনথেকে সরে যেতে চাইছে!! ছেলেটি উকি দিলো ঐ ট্যাঙ্কির পেছনের জায়গায়। পানি পড়তে পড়তে একটা স্যাঁতস্যাঁতেভাব জায়গাটাতে। ছেলের উত্তেজনা কমে গেলো। সে কাউকে পাবার আশা করছিল সেখানে। সেখানে কেউই ছিলোনা!! হঠাত্ ছেলেটার পিছন থেকে মেয়েলী কিন্তু ঘড়ঘড়ে গলার একটা কন্ঠ বলে উঠলো ,” এতক্ষণ পর এলে ? আমি সেই কখন থেকে তোমার জন্য বসে ছিলাম !!”পাই করে ছেলেটা ঘুরে তাকালো !একটা সাদা ঝলসানো মুখ তারদিকে তাকিয়ে আছে ! চোখের জায়গায় চোখ নেই ! ঐজায়গা সাদা হয়ে আছে ! আর অনেক ছোটছোটা পোকা ঐখানে কিলবিল করছে ! ঠিকএকটা পাউরুটির উপর একমুঠো পিঁপড়া ছেড়ে দিলে যেমনটা দেখতে মনটা ! ছেলেটার আর কিছু মনেনেই। সে জ্ঞান হারিয়ে ফেলে ! সকালে জ্ঞান ফেরার পর ছেলেটা দেখতে পেলো ,বাসার সকল মানুষ তারদিকে তাকিয়ে আছে। কাজের বুয়া ছাদে কাপড় নাড়তে এসে ছেলেটাকে অচেতন দেখতে পেয়ে সবাইকে খবর দেয়। ছেলেটা রাতের ঘটনা খুলে বলে সবাইকে। মেয়েটাও উপস্থিত ছিলো। মেয়েটা রাত ৯টা বাজে মেসেজ দেয়ার কথা অস্বীকার করে এবং এও বলে যে ছাদে রাতে আসেইনি ! তাহলে ছেলেটাকে মেসেজ কে দিলো ?! ছাদেইবা ঐটা কে ছিলো ?! ছেলে মোবাইল চেক করে।ইনবক্সে মেয়েটার পাঠানো সন্ধ্যার মেসেজের পর আর কোন মেসেজ আসেনি ! পরবর্তীতে অনেক ঝামেলার পর ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হয়। তারা প্রায়ই রাতের বেলা ছাদে একসাথে হাতে হাতরেখে হাটে। ট্যাঙ্কির সাইডে এলেই মেয়েটা মাঝে মাঝে একটু চঞ্চল হয়ে উঠে ! ছেলেটার হাত ধরে টান দিয়ে বলে ,”চলোনা ঐ ট্যাঙ্কির পিছনটাতে যাই ?!”ছেলেটা হাত টেনে ধরে রাখে। অনেক শক্ত করে ! অজানা এক আতংকে ! অচেনা এক ভয়ে ! ভালো লাগলে জানাবেন।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।