নিজের ফাঁদে নিজের পড়া

একটি লোকের একটা গাধা আর একটা ছাগল ছিল।

লোকটি গাধাকে বেশ ভালোমত খেতে দেয় বলে ছাগলটার হ’ল ঈর্ষা ।

সে তখন গাধাটাকে গিয়ে বললে, সত্যি ভাই, তোমার জন্যে বড় দুঃখ হয় দিন নেই রাত নেই, কেবল ঘানি ঘোরাও আর বোঝা বও।

আমি বলি কি তুমি এক কাজ করো তোমার যেন মূৰ্ছা রোগ হয়েছে এই ভাণ করে এক গর্তের মধ্যে পড়ে যাও।

তা হলে অন্তত একটা দিনের জন্যও তুমি রেহাই পাবে।

মালিক এবার তার চিকিৎসার জন্য এক পশু চিকিৎসককে ডেকে আনলেন।

চিকিৎসক এসে গাধাটাকে বেশ আচ্ছা করে নেড়েচেড়ে মালিককে বলল, বুঝে নিয়েছি আমি এর কি অসুখ।

ছাগলের কলিজার কাত্‌ খাওয়ালেই তার ব্যামো সেরে যাবে।

মালিক তখন গাধার চিকিৎসার জন্য বাড়ির ছাগলটাকেই জবাই করলো।

উপদেশ: অপরকে বিপদে ফেলবার ফাঁদ পাততে গেলে অনেক সময় নিজেকেই সে ফাঁদে পড়তে হয়।

 

আরো পড়ুন  সত্য পথে যারা হার মানেনা তারা-- কায়েস মাহমুদ

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!