না বুঝে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়

একজন মহিলার একটি পোষা বেঁজি ছিল। বেঁজিটি খুব বিশ্বস্ত ছিলো। একদিন মহিলাটি তার শিশুকে বেঁজিটির তত্ত্বাবধানে রেখে বাইরে গেল। মহিলাটি বাসা থেকে বের হওয়ার কিছুক্ষন পর একটি কিং কোবরা সাপ বাসায় ঢুকলো। শিশুটি সাপ দেখে ভয়ে কাঁদতে লাগলো। বেঁজিটি সাপটির উপর ঝাপিয়ে পড়লো। অনেকক্ষণ লড়াই করার পর সাপটি মারা গেল। বেঁজিটি রক্তাক্ত মুখ নিয়ে বাসার গেটের সামনে মহিলাটির জন্য অপেক্ষা করতে লাগলো। যখন মহিলাটি বাসায় আসলো তখন বেজিটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেল। মহিলাটি ভাবলো বেঁজিটি হয়তো তার শিশুকে কামড়িয়েছে। তিনি একটি পানির পাত্র দিয়ে আঘাত করে বেঁজিটিকে মেরে ফেললো। কিন্তু তিনি যখন ভিতরে প্রবেশ করলেন তখন দেখতে পেলেন, শিশুটির পাঁশে একটি মৃত কিং কোবরা সাপ পড়ে আছে। তখন তিনি ভূল বুঝতে পারলেন। কিন্তু এতোক্ষণে যা হবার হয়ে গেছে। মৃত বেঁজিটির জন্য চোখের পানি ফেলা ছাড়া তার কিছুই করার ছিল না।

 

নীতিকথাঃ আমরা অনেক সময় তরিত্‍ সিধান্ত নেই ও ধারনার উপর কাজ করি। তরিত্‍ সিধান্ত ও ধারনার উপর করা কাজের ফলাফলকখনো ভালো হয় না ।

আরো পড়ুন  বড় হতে নেই কো বাধা

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!