দোসরা মনিব

একদিন এক জরুরী কাজের জন্যে রাজা গোপালকে ডেকে পাঠালেন। গোপাল বাড়ি ছিল না সে বাজার করতে গিয়েছিল। বাজার থেকে এসে শুনতে পেল রাজবাড়িতে রাজার হুকুম যে ঠিক সময়ে সভায় হাজির হওয়ার জন্য। রাজা ওদিকে গোপালের দেরি দেখে রেগে অস্থির হয়ে উঠেছিলেন। গোপাল আসা মাত্রই জড়া গলায় বললেন, ‘আমার হুকুম পেয়েও তুমি আসতে দেরি করো, আমায় তুমি অমান্য করতে শুরু করেছো তাহলে? আমার আর তোমাকে প্রয়োজন নাই।’
গোপাল করজোড়ে বললেন, ‘সে কি সর্বনেশে কথা প্রভু? আপনাকে অমান্য করবো, আপনার দাসানুদাস হয়ে? ব্যাপার কি জানেন আমি চাকরি করি দুটো। একটা হল রাজার আর একটা বৌয়ের। বৌয়ের বাজার না করলে রেগে ঢোল, আর তাহলেই রাজার বয়স্যগিরিতে গোল হয়ে যায়। যদি বৌকে আপনি মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দেশ থেকে বার করে দিতে পারেন, দিন মহারাজ! তাহলে ডাবল চাকরির ঝামেলা আর ধকল থেকে রেহাই পেয়ে আমি একমনে রাজসেবায় আত্ননিয়োগ করতে পারি। এ ছাড়া আমার কোনও উপায় নাই মহারাজ।’
গোপালের কথার ঢং দেখে রাজার রাগ উবে গেল; তিনি হো হো করে হেসে উঠলেন। সভায় আর সকলেই মহারাজের হাসিতে যোগ দিতে ভুল করল না।

আরো পড়ুন  সহজ পথের সন্ধান

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!