ঘোড়ার উপরে জ্বীনের অন্য এক বর্ণনা

মূসা বিন নাসীর (রহঃ) একবার জিহাদের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করেন। যেতে যেতে এক সময় তিনি কৃষ্ণসাগরে গিয়ে পৌঁছেন। এবং নৌকাগুলিকে স্রোতের অনুকূলে ছেড়ে দেন। এরপর তিনি নৌকার কাছে গিয়ে আওয়াজ শোনেন। এবং কৌতূহলী হতে কয়েকটা ঘোড়া দেখতে পান। সেগুলোর মধ্যে একটি ঘোড়া তুলে নেন। কিন্তু সীলমোহর ভাঙতে ভয় পান। তাই তলায় একটি ছিদ্র করার নির্দেশ দেন। ছিদ্রটা একটা পেয়ালার সমান হতে তার ভিতর থেকে একজনের চিৎকার শুনতে পেলেন। সে চিৎকার করে বলছিল- না! আল্লাহর কসম! হে আল্লাহর নবী! আগামীতে আর কখনও এমন অন্যায় করব না।

মূসা বিন নাসীর (রহঃ) বলেন- এ সেই শয়তানের অন্তর্গত, যাদের হযরত সুলাইমান বিন দাউদ (আঃ) কয়েদ করেছিলেন।

এরপর তিনি ঘোড়ার সেই ছিদ্র বন্ধ করিয়ে দেন। এমন সময় সে নৌকার উপর এক ব্যক্তিকে দেখতে পান, যে তাঁর দিকে শ্যেনদৃষ্টিতে তাকাচ্ছিল। এবং তাঁর উদ্দেশ্যে বলচিল- আল্লাহর কসম! তুমি সেই ব্যক্তি। তুমি যদি আমার উপকার না করে থাকতে তবে আমি তোমাদের সবাইকে ডুবিয়ে মারতাম।

আরো পড়ুন  হযরত ইমাম জাফর সাদেক (রঃ)- পর্ব ২

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!