ঈশপের গল্প-ষাঁড় আর বাছুর

একদিন একটা ষাঁড় শরীরটাকে অনেক চাপাচাপি করেও একটা সরু গলি দিয়ে কিছুতেই আর এগোতে পারল না। একটা কচি বাছুর সেই দেখে এগিয়ে এল। সে বলল যে সে আগে আগে গিয়ে ষাঁড়টাকে দেখিয়ে দিতে পারে কেমন করে এই সরু চিপার মধ্যে থেকে বের হওয়া যাবে। “থাক, তোর আর খাটাখাটনি করার দরকার নেই” ষাঁড়টা জবাব দিল তাকে, “তোর জন্মের অনেক আগে থেকেই ঐ সব কায়দা কসরৎ আমার জানা আছে।”

প্রাচীন বচনঃ বড়দের জ্ঞান দেওয়ার চেষ্টা না করাই বুদ্ধিমানের কাজ।

আরো পড়ুন  একটা আষাঢ়ে গল্প-রবীন্দ্রনাথ ঠাকুর-২য় অংশ

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!